সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কমেছে সোনার দাম

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা হ্রাস পাওয়ায় দেশের বাজারে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এর ফলে সোনার অলংকার তৈরিতে প্রতি ভরিতে ৭৮ হাজার ১৪৯ টাকা ব্যয় হবে। সোনার নতুন এই দর বুধবার (১৬ মার্চ) থেকে সারাদেশে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি গত মঙ্গলবার রাতে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত জানায়। এর ফলে বুধবার (১৬ মার্চ) থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ব্যয় হবে ৭৮ হাজার ১৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৬৫০ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৩৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৩ হাজার ৩৬৩ টাকায়। গত মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরির দাম ছিলÑ২২ ক্যারেট সোনা ৭৯ হাজার ৩১৫ টাকা, ২১ ক্যারেট ৭৫ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৯৬৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫৪ হাজার ৬৩ টাকায়। বুধবার (১৬ মার্চ) থেকে ২২ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪৯ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৭০০ টাকা কমছে। অবশ্য ইউক্রেন-রাশিয়ার হামলার কারণে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বুলিয়ন মার্কেটে খাঁটি সোনার সংকটের কারণ দেখিয়ে চলতি মাসেই দুই দফায় সোনার দাম ভরিতে ৪ হাজার ৩১৫ টাকা বৃদ্ধি করে সমিতি। মাসের শুরুতে সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৫ টাকা বৃদ্ধি করে সমিতি। ৯ মার্চ আরেক দফায় বাড়ানো হয় ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা। তাতে এক ভরি সোনার দাম দাঁড়ায় ৭৯ হাজার ৩১৫ টাকা। এটিই দেশের ইতিহাসের সোনার সর্বোচ্চ দাম।