সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে ডামুড্যা আনন্দ মেলা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ডামুড্যা সরকারী আব্দুর রাজ্জাক কলেজ মাঠে আনন্দ মেলা আয়োজন করা হয়েছে। ১৭ মার্চ সকাল ১০ ঘটিকায় আমার রাজ্জাক স্বেচ্ছাসেবীর সংগঠনের পক্ষ থেকে এই মেলার আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রসাশক মোঃ পারভেজ হাসান, জেলা পুলিশসুপার এস.এম আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান আহমেদ এর সভাপতিতে অনুষ্ঠানের বিশেষ অতিথি ডামুড্যা থানার অফির্সাস ইনচার্জ শরীফ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, সরকারি আব্দুর রাজ্জাকের অধ্যক্ষ মোঃ জহ্রি উল্লাহ। আমার আব্দুর রাজ্জাক সংগঠনের আহ্ববায়ক সাবেক ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবরসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হন।