সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গঙ্গাচড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

জেলা প্রতিনিধি, রংপুর :
সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১’শ ২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন এর নেতৃত্বে ভাইস চেয়ারম্যানগণ ও সরকারি কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। এরপর বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গঙ্গাচড়া মডেল থানা, গঙ্গাচড়া সরকারী কলেজ, উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্তরে শিশুদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। এরপরে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।