সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

বাজেট স্বল্পতায় বন্ধ হয়ে যেতে পারে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বাজেট স্বল্পতায় বন্ধ হয়ে যেতে পারে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। সোমবার কূটনীতিক ও কর্মকর্তারা জানান, সংস্থাটির সাধারণ পরিষদের ১শ ৯৩টি দেশ ২০২২ সালের জুন পর্যন্ত প্রয়োজনীয় ৬শ’ কোটি ডলার বাজেটের ব্যাপারে একমত হতে না পারলে বিশ্বজুড়ে মিশনগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

তবে সমঝোতায় না পৌঁছানোর জন্য কূটনীতিকরা দেশগুলোর আলাপ-আলোচনায় আন্তরিকতার অভাবসহ চীন ও পশ্চিমা দেশগুলোর শীতল সম্পর্ককে দায়ী করা হচ্ছে।

সংস্থাটির ব্যবস্থাপনা বিভাগের প্রধান ক্যাথেরিন পোলার্ড জানান, বাজেট নবায়ন না হলে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে চলমান ১২ টি শান্তিরক্ষা মিশনকে আকস্মিক যে কোনো সিদ্ধান্তের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে দেশগুলো বাজেট প্রণয়নে সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শান্তিরক্ষা মিশনের প্রধান জিন পিয়েরে জানিয়েছেন, এ রকম কিছু হলে মিশন গুলোর মাত্রা সংকুচিত হয়ে আসবে। এর ফলে দেশগুলোতে বেসামরিক নাগরিকদের রক্ষা ও করোনা মোকাবিলায় তাদের তেমন কোন ভূমিকা থাকবে না।

৩০শে জুনের মধ্যে বাজেট না হলে শান্তি রক্ষী ও জাতিসংঘের সম্পদ রক্ষার জন্য সংস্থাটির প্রধান আন্তেনিও গুতেরেসকে অর্থ প্রদান করতে হবে।