সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পোল্যান্ডে আশ্রয় নিয়েছে ২০ লাখ ইউক্রেনীয়

অনলাইন ডেস্ক :

রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে শুরু করেছে নাগরিকরা। এদের মধ্যে ২০ লাখের মতো ইউক্রেনীয় পোল্যান্ডে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে পোলিশ বর্ডার গার্ড কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। এ প্রসঙ্গে ওয়ারসো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাসিয়েজ ডুসজিক জানান, রুশ আগ্রাসন শুরু পর থেকে অন্তত ১ কোটি ৯৫ লাখ মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করেছে। যাদের মধ্যে ৫ লাখ মানুষ পোল্যান্ড থেকে অন্য রাষ্ট্রে চলে গেছেন। পুলিশ বর্ডার গার্ড কর্তৃপক্ষ জানায়, বুধবার ৬০ হাজার মানুষ পোল্যান্ডে প্রবেশ করেছে। যা আগেরদিনের তুলনায় ১১ শতাংশ কম। বিবিসি জানায়, ইউক্রেন থেকে পোল্যান্ডে আশ্রয় নেওয়া বেশিরভাগ মানুষ ওয়ারসো, ক্রাকও ও রোক্লো শহরে অবস্থান করছেন।