সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রাজবাড়ীতে মাহেন্দ্র-ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে মাহেন্দ্র ও ট্রাকের সংঘর্ষে মাহেন্দ্রের চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের জেলা সদরের আলীপুর ইউনিয়নের কল্যাণপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহেন্দ্রের চালক ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিউদ্দিন পাড়ার আব্দুর রশিদ শেখের ছেলে সুজন (৩৫), সদর উপজেলার হরিহরপুর গ্রামের জিলাল প্রামাণিকের ছেলে মমিন প্রামাণিক (২৪) এবং ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কামালদিয়া গ্রামের জালাল শেখের ছেলে সাইফুল শেখ (২০)।

রাজবাড়ী আহল্লাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় মাহেন্দ্রের চালকসহ অপর দুই জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওসি আরও জানান, এ ঘটনায় ট্রাককে আটক করা সম্ভব হলেও চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

—-ইউএনবি