সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শুক্রবার দেড়ঘন্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

শুক্রবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। মহাসড়কে ফৌজদারহাট কালুশাহ সেতুর কাছে ফকিরহাটে স্টিল ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট কালুশাহ সেতুর কাছে ফকিরহাট বাজার নামক স্থানে স্টিল ফুট ওভারব্রিজের নির্মাণ কাজ চলছে। ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় ঢাকা-চট্টগ্রামে জরুরি যাতায়াতকারীদের চট্টগ্রাম পোর্ট এক্সেস রোড এবং বায়েজিদ লিংক রোড ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে এক বিজ্ঞপ্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম।

—ইউএনবি