সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জেলেনস্কির সঙ্গে কথা বলতে ‘প্রস্তুত নন’ পুতিন

অনলাইন ডেস্ক :

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে বলেন; নাহলে পরে পস্তাতে হবে বলে হুঁশিয়ারও করেন। তবে রুশ প্রেসিডেন্ট এখনও এ ধরনের কোনো বৈঠকের জন্য ‘প্রস্তুত নন’ বলে মন্তব্য করেছেন তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের মুখপাত্র ও প্রধান উপদেষ্টা ইব্রাহিম কালিন বলেন, ‘জেলেনস্কি বসতে প্রস্তুত, কিন্তু পুতিন মনে করছেন, শীর্ষ পর্যায়ের বৈঠক করার মতো পরিস্থিতি এখনও আসেনি।’ খবর নিউইয়র্ক টাইমসের।রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা নৃশংস যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে আলোচনার পথ খুঁজে বের করতে তুরস্ক ও এরদোয়ান মধ্যস্থতাকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের চেষ্টা করছে। তুরস্ক নেটোর সদস্য; ৩০ দেশের এ সামরিক জোটকে পুতিন অপছন্দ করলেও এরদোয়ানের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। তুর্কি প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার জেলেনস্কি ও পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন, ওই কলগুলোতে কালিনও ছিলেন। তুরস্কের এই কর্মকর্তা জানান, পুতিন এখন আর জেলেনস্কিকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে চাইছেন না। তিনি বলেন, ‘পছন্দ হোক বা না হোক, তিনি এখন জেলেনস্কিকে ইউক্রেইনের জনগণের নেতা হিসেবেই মেনে নিচ্ছেন।’ কোনো এক সময়ে দুই নেতার মধ্যে বৈঠক হবে বলেও আশাবাদী এ তুর্কি কর্মকর্তা।