সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, শ্যালক-দুলাভাই নিহত

দিনাজপুরে দুর্ঘটনায় অচল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকসহ আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা দুজন শ্যালক-দুলাভাই।

রবিবার ভোর ৬টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাউগাঁ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শহরের বালুবাড়ী মহল্লার কাঠ ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম (দুলাভাই) ও সদরের রামসাগর এলাকার তাজপুর মানিহারপাড়ার মৃত তৈয়ব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (শ্যালক)।

কোতোয়ালি থানার উপপরিদর্শক শামিম হক জানান, জেলা শহর থেকে ফুলবাড়ী আঞ্চলিক সড়ক দিয়ে গন্তব্যে যাবার সময় কাউগাঁ এলাকায় মহাসড়কে অচল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। লাশ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

—ইউএনবি