সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

গাজীপুরের গাছায় স্ত্রী ও ছেলেকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর তেজগাঁও নয়াটোলা আমবাগ এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মফিজের (৫৫) বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রামভদপুর গ্রামে।

গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকায় পারিবারিক কলহের জেরে রবিবার রাতে মফিজ তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে পালিয়ে যায়। নিহতরা হলেন স্ত্রী রহিমা বেগম (৪০) ও ছেলে রোকন (১৬)।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় সোমবার দুপুরে নিহত রহিমা বেগমের বড় ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে গাছা থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার পরে মফিজ পালিয়ে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে গোঁফ ও দাড়ি ছেটে ফেলেন। গাছা থানা পুলিশের একটি দল গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাকে তেজগাঁও নয়াটোলা এলাকার আক্তার হোসেনের রিকশা গ্যারেজ থেকে গ্রেপ্তার করে।

—ইউএনবি