সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১০

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় মঙ্গলবার আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল সকাল ৮টার দিকে ডেমরা এলাকার আব্দুল্লাহ আল জাবের আদনানের (৩৫) লাশ এবং পরে সকাল সাড়ে ১০টার দিকে আরোহী (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করে।

লঞ্চের দুই যাত্রী এখনও নিখোঁজ রয়েছে এবং তাদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের তথ্য মতে, রবিবার দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জগামী এমভি আফসার উদ্দিন লঞ্চটি ‘রূপসী ৯’ মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।

—ইউএনবি