সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঘূর্ণিঝড় অশনি মিয়ানমারের ডেল্টা উপকূল অতিক্রম করেছে

ফাইল ছবি

মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ক্রান্তীয় ঘূর্ণিঝড় অশনি ইতোমধ্যে দেশটির প্যাথেইন নদীর মুখে অবস্থিত হাইগিকিউন দ্বীপ থেকে শুরু করে মিয়ানমারের ডেল্টা (ব-দ্বীপ) অঞ্চল অতিক্রম করেছে।

মঙ্গলবার দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-মহাপরিচালক ইউ উইন শ্বে সিনহুয়াকে বলেছেন, ‘এ অঞ্চলের প্রায় চার হাজার ৬০০ মানুষকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।’

দেশটির আবহাওয়া ও জলবিদ্যা বিভাগ জানিয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘন্টার মধ্যে প্যাথেইনের নিকটবর্তী ডেল্টা উপকূল বরাবর দক্ষিণ রাখাইন উপকূলের দিকে অগ্রসর হবে।

তারা আরও জানিয়েছে, ক্রান্তীয় ঝড়টি অতিক্রম করায় পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত, ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ মাইল বেগে একটানা বাতাস এবং প্রায় ৯-১৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাসও পাওয়া গেছে।

—ইউএনবি