সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ট্রানজিট ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ বলেন, বালু ভর্তি টেকনাফমুখী পিকআপের সাথে উখিয়ামুখী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।

ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

—ইউএনবি