সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গঙ্গাচড়ায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশানের আয়োজনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মেলার সমাপনীতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে মেলায় ষ্টল দিয়ে অংশ নেওয়া দপ্তরগুলোকে পুরস্কার প্রদান করা হয়। সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, ওসি সুশান্ত কুমার সরকারসহ সরকারি দপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, এনজিও প্রতিনিধিগণ, সুধীজন উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।