সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রাজধানীতে ‘গ্যাস লিকেজ’ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

ফাইল ছবি

রাজধানীর বাড্ডা এলাকার একটি ফ্ল্যাটে ‘গ্যাস লিকেজ’ থেকে আগুন লেগে দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। বুধবার ভোরে বাড্ডার সাতারকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবু সাইদ (৩৮), তার স্ত্রী রেখা (২৯), তাদের মেয়ে সাফা (৯) ও ছেলে সাফিয়ান (৭)।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ভোর সাড়ে ৩টার দিকে সাতারকুল এলাকায় তাদের ফ্ল্যাটে গ্যাস সরবরাহ লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

—ইউএনবি