সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গঙ্গাচড়ায় মানবিক সহায়তা বক্স থেকে শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা দিলেন ইউএনও

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজ কার্যালয়ের মানবিক সহায়তা বক্স থেকে এক শিক্ষার্থীকে ভর্তির জন্য সহযোগিতা দিলেন। ওই শিক্ষার্থী আর্থিক সংকটের জন্য রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারছিলোনা। ইউএনও’র কাছে ওই শিক্ষার্থী ভর্তির জন্য সহযোগিতা চেয়ে আবেদন করে। গতকাল বৃহস্পতিবার ইউএনও এরশাদ উদ্দিন পিএএ মানবিক সহায়তা বক্স থেকে ভর্তির জন্য নিজ কার্যালয়ে শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলামসহ শিক্ষার্থীর অভিভাবক উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এরশাদ উদ্দিন পিএএ গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পরই নিজ কার্যালয়ে অসহায়দের সহায়তার জন্য মানবিক সহায়তা বক্স ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার স্থাপন করেন। ইউএনও’র কার্যালয়ে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি ও সুধিজন আসলে তিনি তাদের কাছে বক্সে দান করার জন্য সহযোগিতা কামনা করেন। ইউএনও’র এ মহতি উদ্যোগ উপজেলার সচেতনমহলের প্রশংসা কুড়াচ্ছে।