সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রাজশাহীতে আ’লীগের সম্মেলনে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকা থেকে মেরাজুলকে গ্রেপ্তার করে ডিবি।
এর আগে সোমবার বাঘা উপজেলায় দলটির ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। এদিন সকাল ১১টার দিকে উপজেলার শাহদৌলা সরকারি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঞ্চে অতিথিরা বসার পর সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলীর সমর্থকরা তাদের সামনে তার নাম ধরে স্লোগান দিতে থাকেন।
এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহরিয়ার আলম এবং আক্কাস আলীর সমর্থকদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন।
পরবর্তীতে সোমবার রাতে এ ঘটনায় ৮২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭০০ জনকে আসামি করে দুটি মামলা করা হয়।

—-ইউএনবি