সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

যশোরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী নিহত!

ফাইল ছবি

যশোরে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ কর্মী নিহত ও অপর একজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুম্মান (২৮) টালিখোলা মাদরাসা এলাকার লিয়াকোট পাটোয়ারীর ছেলে। আহত আরিফ হোসেন শাকিল (২৮) বাবুর ছেলে এবং একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই দলের কয়েকজনের সঙ্গে রুম্মানের বিরোধ চলছিল।

পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে রুম্মান ও তার সহযোগী শাকিলের ওপর আট থেকে ১০ জন লোক হামলা চালালে গুরুতর আহত হন তারা।

পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুম্মানকে মৃত ঘোষণা করেন। শাকিল একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, হামলাকারীদের ধরতে চেষ্টা চলছে।

—ইউএনবি