সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বগুড়ায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

ছবি: সংগৃহীত

বগুড়ার মোকামতলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের পাশে লস্করপুর এলাকায় দুর্ঘটনা এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর ও তিনি বাস চালকের সহকারী বলে জানা গেছে। তবে তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র জানায়, রুপা পরিবহনের একটি বাস মহাসড়কের পশ্চিম পার্শ্বে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন।

শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ আলমগীর হোসেন জানান, হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করেছে এবং লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

—ইউএনবি