সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রাজধানীতে ‘ছুরিকাঘাতে’ দন্ত চিকিৎসক নিহত

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় রবিবার ভোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৩৪ বছর বয়সী এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন।

নিহত আহমেদ মাহী বুলবুলের মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার রয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৬টার দিকে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় আহমেদের লাশ উদ্ধার করে পুলিশ। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ পাঠানো হয়।

ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।

তবে তার কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান ওসি।

—ইউএনবি