সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দাগনভূঞায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

জেলা প্রতিনিধি, ফেনী :
মহান জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকালে আতাতুর্ক স্কুল অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ০৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহি, থানার ওসি মো. হাসান ইমাম ও মুক্তিযোদ্ধা এম এ রব প্রমুখ। অনুষ্ঠানে ১৪০ জন মুক্তিযোদ্ধা ও ১৬০ জন মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।