সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সুরমায় ধরা পড়লো ১০০ কেজি ওজনের বাঘাইড়!

সিলেটের সুরমা নদীতে ১০০ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে। রবিবার সকালে লামাকাজি এলাকার সুরমা নদীতে এই বিশাল মাছটি জেলেদের জালে ধরা পড়ে।

জেলেদের কাছ থেকে কাজিরবাজার মৎস্য আড়তের এক ব্যবসায়ী সেটি কিনে নেন এবং পরবর্তীতে তার কাছ থেকে মাছটি কেনেন সিলেট নগরীর কাজিরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া।

বেলাল মিয়াও মাছটি বিক্রির জন্য নগরীর লালবাজারে নিয়ে আসেন। তিনি জানান, এক লাখ টাকা দিয়ে তিনি মাছটি কিনেছেন। এখন দেড় লাখ টাকা দাম চাইছেন। অবশ্য এক লাখ ২০ থেকে এক লাখ ৩০ হাজার টাকা পেলে তিনি মাছটি বিক্রি করে দেবেন বলে জানান।

—ইউএনবি