সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

চবিতে শিক্ষার্থীকে মারধর: বিচারের দাবিতে মূল ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের হামলায় আইন বিভাগের এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, গতকাল রবিবার (২৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কফিল উদ্দিন সামিকে ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইনের অনুসারীরা মারধর করেন। এসময় রড ও ইটের আঘাতে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয় কফিল উদ্দিনের। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কফিল উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, আমাদেরকে তারা কোনও লিখিত অভিযোগ দেয়নি। তারপরও খোঁজখবর নিচ্ছি। কিন্তু তারা না বুঝেই ফটকে তালা দিয়েছে। তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা বিচারের আশ্বাস দিয়েছি।

—ইউএনবি