সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বেনাপোল বন্দরে বোমা হামলায় আহত ২০, বাণিজ্য স্থগিত

যশোরের বেনাপোল বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম দখল নিতে অজ্ঞাত দুর্বৃত্তদের বোমা হামলায় পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বন্দরের শ্রমিক সংঘটনের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ দিকে এ ঘটনার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পণ্য খালাশ প্রক্রিয়া স্থগিত রয়েছে।

বন্দর হ্যান্ডলিং শ্রমিক ঠিকাদার অহিদুজ্জামান অহিদ জানান, একদল দুর্বৃত্ত বন্দরের সামনে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।

গুরুতর আহত বন্দর কর্মী ইমরান হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

তিনি অভিযোগ করেন, ‘রাশেদ বাহিনীর লোকজন বন্দরে বোমা হামলা চালিয়েছে।’

বন্দর হ্যান্ডলিং চুক্তি নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

নাভারন পুলিশের ‘ক’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান জানান,পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে রাশেদ কাউন্সিলরের নেতৃত্বে হামলা চালানো হয়েছে।’

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

—ইউএনবি