সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সিগারেট থেকে শিক্ষাসফরের বাসে আগুন, ১০ শিক্ষার্থী আহত

আপডেটেড

অনলাইন ডেস্ক :

নাটোরের বড়াইগ্রামে শিক্ষাসফর থেকে ফেরার পথে চলন্ত বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ সময় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। গত সোমবার রাত ৮টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার মানিকপুর এলাকার নুরে আলম পেট্রল পাম্পের পাশে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈরের রাজু ক্যাডেট একাডেমির শিক্ষকসহ শিক্ষার্থীরা দুইটি বাসে নাটোরের উত্তরা গণভবন ও লালপুরের গ্রিন ভ্যালি পার্কে শিক্ষাসফরে আসে। সন্ধ্যার পর ফেরার পথে বড়াইগ্রামের মানিকপুর এলাকায় বিসমিল্লাহ পরিবহনের বাসটিতে আগুন লেগে যায়। বাসটিতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ ৩২ জন শিক্ষার্থী ছিলো। ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে বাসের ভেতরের সব পুড়ে যায়। এ সময় জানালা দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয় কমপক্ষে ১০ শিক্ষার্থী। কিভাবে আগুন লাগলো জানতে চাইলে রাজু ক্যাডেট একাডেমির অধ্যক্ষ রাজু আহমেদ জানান, কয়েকজন শিক্ষার্থী পেছনের সিটে বসে সিগারেট ধরালে সেখান থেকে আগুন ছিটকে এসে সাউন্ড বক্সের ব্যাটারিতে পড়লে আগুন ধরে যায়। একপর্যায়ে আগুন সারা বাসে ছড়িয়ে পড়ে। তবে আগুনে কেউ দগ্ধ হয়নি বলে জানান অধ্যক্ষ। বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক কেরামত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন পরিবহনের মাধ্যমে বাড়িতে ফেরার ব্যবস্থা করা হয়েছে।