সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সিলেট থেকে কার্যক্রম শুরু করলো বাহক

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেট থেকে দেশীয় মালিকানাধিন অনলাইন অর্ডারিং প্লাটফর্ম বাহক এর যাত্রা শুরু হয়েছে। ২৯ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর জেল রোডস্থ সিলেট অফিসে দোয়া শেষে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে বাহক’র কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহক’র সিইও আবিদুর রহমান শিমু, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফয়ছল আলম, দি নিউ নেশন’র সিলেট ব্যুরো প্রধান এস.এ শফি, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার অনিক সহ বাহক’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দোয়া পরিচালনা করেন সিলেট কেন্দ্রীয় কারাগার জামে মসজিদ-২ এর ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ ওলিউল্লাহ।
বাহক, অন্যান্য অনলাইন অর্ডারিং এর ন্যায় ফুড, গ্রোসারী, লন্ড্রী, মেডিসিন নিয়ে আপাতত কার্যক্রম শুরু করলেও আগামীতে সেবার পরিধি আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাহক’র সিইও আবিদুর রহমান শিমু। তিনি জানান, ইতিমধ্যে বাহক’র কার্যক্রম ঢাকার মিরপুর ও উত্তরায় চালু থাকলেও আগামী রবিবার ঢাকার বেশ কয়েকটি এলাকায় তাদের অফিস উদ্বোধন করবে। যা পরবর্তীতে দেশের অন্যান্য স্থানেও বর্ধিত করা হবে।