সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সিঙ্গাপুরে জাহাজ থেকে পড়ে ২ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক :

সিঙ্গাপুরে জাহাজ থেকে পড়ে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার কেপেল কর্পোরেশনের মালিকানাধীন তুয়াসের একটি শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস। সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় (এমওএম) গত মঙ্গলবার জানিয়েছে, ওই দুই বাংলাদেশির বয়স ৩০ ও ৪২ বছর। আরেক বাংলাদেশি শ্রমিকের সঙ্গে তারা ডকইয়ার্ডে রাখা জাহাজটির চারপাশে তৈরি করা মাচায় দাঁড়িয়ে কাজ করছিলেন। রাত ১০টার দিকে মাচার একটি অংশ হঠাৎ করে ভেঙ্গে যায়। এতে দুজন নিচে পড়ে যায় এবং অপরজন মাচার একটি অংশ ধরে ঝুলে থাকে। নিচে পড়ে যাওয়া দুজনকে পরে চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত অপর বাংলাদেশিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরে কর্মস্থলে দুর্ঘটনাক্রমে মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২০২০ সালে দেশটিতে ৩০ শ্রমিক মারা যায়। ২০২১ সালে বেড়ে ৩৭ জন হয়। চলতি বছর ইতোমধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।