সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সিকৃবিতে ল্যাপসের নতুন কমিটি- সভাপতি টিপু, সম্পাদক কাওসার

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘লেকচারার’স অ্যান্ড এসিস্টেন্ট প্রফেসর’স সোসাইটির (ল্যাপস) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গ্রামীণ সমাজবিজ্ঞান ও উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল আলম টিপু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একোয়াকালচার বিভাগের প্রভাষক মো. আবু কাওসার।

মঙ্গলবার (২৯ মার্চ) এক সভা শেষে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সহকারী অধ্যাপক শারমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক জামিল আহমেদ, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, কার্যকরী সদস্য প্রভাষক ডা. মো. মওদুদুল হাসান তালহা, মোহন নন্দী, নিশাত তাসনীম, মো. জয়বর রহমান, দেবাশিস শর্মা ও ফয়েজ আহমেদ।