সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

জেলার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে উপজেলার কাচঁদহ আলম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩) এবং নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া (৩০)।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে কাঁচদহের দিকে যাওয়ার সময় রাত ১১টার দিকে আলমনগর বাজারের সামনে অজ্ঞাতনামা পরিচয় যানবাহন মোটরসাইকেলটিকে পেছনে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যায়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে স্বজনদের অভিযোগ না থাকায় নিজ নিজ অভিভাবকের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

—-ইউএনবি