সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

মুন্সিগঞ্জ সদরে জমি থেকে হিমাগারে আলুর বস্তা নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ফকিরকান্দিতে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ফকির উপজেলার ফকিরকান্দি গ্রামের হাফিজ উদ্দিন ফকিরের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, এলাকার প্রভাব বিস্তার ও ট্রলিতে করে আলুর বস্তা পরিবহন নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল ফকিরকান্দি গ্রামে মন্টু গ্রুপ ও হারুন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে ভোর সোয়া ৪টার দিকে আলুর জমিতে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হারুন গ্রুপের জুয়েল ফকির নিহত হন। এ ঘটনায় নান্নু হাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।

সহিংসতার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।

—ইউএনবি