সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঝিনাইদহে সাড়ে ১২ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি ওজনের ৯৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এই সময় সন্দেহভাজন এক স্বর্ণ পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা। শুক্রবার উপজেলার হাতির মোড় এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটক ইব্রাহিম খলিল উপজেলার জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিজিবি-৫৮-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫৮-এর একটি দল অভিযান চালিয়ে খলিলকে স্বর্ণের বারসহ আটক করে।

আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

—ইউএনবি