সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বেপরোয়া গতিতে নিয়ন্ত্রন হারিয়ে নছিমন পুকুরে

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

ডামুড্যা শরীয়তপুর সড়কে বেপরোয়া গতিতে নছিমন নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। ২ এপ্রিল বিকাল ৩ ঘটিকার সময় ডামুড্যা শরীয়তপুর মহা সড়কের তিনখাম্বা নামক স্থানে ডামুড্যা থেকে কেউরভাঙ্গা যাওয়ার পথে বেপরোয়া গতির কারণে একটি নছিমন ৭৫ ব্যাগ সিমেন্ট নিয়ে পুকুরে পড়ে যায়। এতে কোন লোক হতাহত হয়নি, কিন্তু গাড়ীটির ব্যাপক ক্ষতি সাধিত হইয়াছে। নছিমন চালকের নাম জানতে চাইলে সে নাম জানাতে অপরাপগতা প্রকাশ করে বলে, গাড়িটির চাকা পাংচার হয়ে এই দূর্ঘটনা ঘটেছে। কিন্তু পথচারীরা বলেন নছিমনটি বেপরোয়া গতিতে ডামুড্যা থেকে তিনখাম্বার দিকে ধেয়ে আসার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে যায়। পথচারীরা নছিমনের চালক এবং মালামাল উদ্ধার করেন। স্থানীয় জনগণ বলেন নছিমান করিমনের কারণে রাস্তা দিয়ে হাটার সময় আতঙ্কে থাকি। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।