সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

পরিকল্পিতভাবে ক্যাম্পাসে হত্যা করা হয় রোহানকে

পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে কলেজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে সৈয়দ আলিফ রোহানকে হত্যা করা হয়। এছাড়া এজাহারভুক্ত পাঁচ আসামি ছাড়াও আরও কয়েকজন কিলিং মিশনে অংশ নিয়েছে।

শনিবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা জানিয়েছেন গ্রেপ্তার এজাহারভুক্ত আসামি দীপ্ত সাহা (২১)।

ফুলতলা থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, ফুলতলা এম এম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত আসামি দীপ্তকে শনিবার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেয়া হয়। এ সময় দীপ্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাদের সঙ্গে নারীঘটিত বিষয়ে রোহানের আগের শত্রুতার কথা জানায়। সেই সূত্র ধরে পরিকল্পিতভাবে গত বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে তাকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় প্রত্যক্ষভাবে আট জন অংশ নেয়।

তিনি জানান, দীপ্তের জবানবন্দি নেয়া শেষ হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ১৬৪ ধারার জবানবন্দি কপি হাতে পেলেই পুরো বিষয়টি জানানো হবে। এজাহারনামীয় ছাড়াও এজাহারের বাইরে আসামি রয়েছে এবং তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

—ইউএনবি