সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে পালিয়ে গেছে ২৫ লাখ মানুষ

অনলাইন ডেস্ক :

রাশিয়ার হামলা শুরুর পর প্রায় ২৪ লাখ ৮১ হাজার মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে পোল্যান্ডে গেছে। পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে গত কয়েক সপ্তাহে সীমান্ত অতিক্রমের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।গত রোববার ২২ হাজার ৩০০ মানুষ সীমান্ত অতিক্রম করেছে; যা গত শনিবারের তুলনায় ৬ শতাংশ কম। এর আগে ৬ মার্চ রেকর্ড সংখ্যক এক লাখ ৪২ হাজার ৩০০ মানুষ সীমান্ত অতিক্রম করেছিল। বিবিসি জানিয়েছে, রুশ হামলা শুরুর পর গড়ে দৈনিক ১৬ হাজার ৪০০ মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করত। রুশ হামলা শুরুর পর পোল্যান্ড থেকে চার লাখ ৫৭ হাজার মানুষ ইউক্রেনে প্রবেশ করেছে। ইউক্রেনে প্রবেশের হার অবশ্য দিন দিন কমেই যাচ্ছে। সোমবার (৪ঠা এপ্রিল) পোল্যান্ড থেকে ইউক্রেনে প্রবেশ করেছে ১৫ হাজার মানুষ; যা গত শনিবারের তুলনায় ছয় হাজার কম। সূত্র : বিবিসি।