সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ট্রাক্টর খাদে পড়ে চুয়াডাঙ্গায় চালকের সহকারী নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাটি ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর হাসান (১৩) উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে।

স্থানীয়দের বারতে জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মো. মাহবুবুর রহমান জানান, কিশোর মো. হাসান ট্রাক্টরের সহকারী হলেও সোমবার সকালে নিজেই ট্রাক্টর চালিয়ে গঙ্গাদাসপুর গ্রামের ভৈরব নদী থেকে ট্রাক্টরে মাটি ভর্তি করে গঙ্গাদাসপুর গ্রামের ভিভিএম ইটভাটায় নিচ্ছিলেন। পথে ট্রাক্টরটি গ্রামের মাঝ বরাবর গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কিশোর হাসান নিহত হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে হাসানের লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়েছে।

এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি