সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শ্রীলঙ্কায় নতুন ৪ মন্ত্রীর শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রী হিসেবে চারজনকে সোমবার শপথ পড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দ্বীপ দেশটিতে তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে মন্ত্রিসভা থেকে মন্ত্রীদের পদত্যাগের কয়েক ঘণ্টা পর তারা শপথ নিলেন।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক বিচারমন্ত্রী আলি সাবরি নতুন অর্থমন্ত্রী, জিএল পিরিস পররাষ্ট্রমন্ত্রী, দিনেশ গুনাবর্র্দেনা শিক্ষামন্ত্রী ও জনস্টন ফার্নান্দো পরিবহনমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ সরকার গঠনে রাজি হলে আগামী দিনে আরও মন্ত্রী শপথ নেবেন।
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট, লোডশেডিং, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতির সমাধানের দাবিতে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ করছেন জনগণ।
দক্ষিণ এশিয়ার দেশটিতে অর্থনৈতিক অস্থিতিশীলতা ও তীব্র জ্বালানি সংকট নিয়ে ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে রবিবার রাতে লঙ্কান মন্ত্রিসভা থেকে মন্ত্রীরা পদত্যাগ করেন।
সোমবার প্রেসিডেন্ট রাজাপাকসে চলমান সংকটের সমাধান খুঁজতে সব রাজনৈতিক দলকে সরকারে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।