সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৫জন।

বুধবার দুপুর পৌনে ২ টার দিকে মানিকগঞ্জের মূলজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) এবং তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। একই দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের এসআই (উপপরিদর্শক) আলমগীর হোসেন বলেন, দুপুরে ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল জানান, আহত ১১ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশাংকাজনক হওয়ায় তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে রেপার্ড করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ঘটনাস্থলে দুজন এবং জেলা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পলাতক আছে। দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হয়েছে।

—ইউএনবি