Skip to content

Upcoming
Brazil
0-0
Morocco
Source: ESPN

ইশরাককে বহনকারী প্রিজনভ্যানে হামলা, আটক ৫

বিএনপির নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করে কোটে হাজির করে আদালতে পাঠালে সর্মথকরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছবিটি বুধবার তোলা।

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বহনকারী প্রিজনভ্যানে হামলা চালিয়েছেন তার সমর্থকরা। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার পথে সিএমএম আদালত সংলগ্ন রায়সাহেব বাজার মোড়ে ইশরাক হোসেনকে বহনকারী প্রিজনভ্যানে হামলা করা হয়।

বিএনপির নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করে কোটে হাজির করে আদালতে পাঠালে সর্মথকরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছবিটি বুধবার তোলা।

এ সময় সংঘর্ষে পুলিশের সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। হামলা চলাকালে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান। বুধবার (৬ এপ্রিল) দুপুর দুইটা ২০ মিনিটের দিকে ইশরাকের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ইশরাকের পক্ষে মাসুদ আহম্মেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী জামিন শুনানি করেন। এর আগে বুধবার (৬ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিএনপি নেতা ইশরাককে গ্রেপ্তার করে পুলিশ। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মতিঝিল এলাকায় প্রচারপত্র বিতরণকালে তিনি গ্রেপ্তার হন।