সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গজারিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

ফাইল ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বাকি দু’জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় লাশগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, মালা বেগম (৩৮) ও ইয়ামিন (৫)।

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) তৌহিদ জামান জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দক্ষিণে স্থানীয়রা লাশ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।পরে নৌ পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে। এ নিয়ে এ ঘটনায় নিখোঁজ পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাঝের চর থেকে দরিরচর খাজুরিয়া যাওয়ার সময় গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ঢেউয়ের কারণে আট জন যাত্রী নিয়ে ডুবে যায়। এ ঘটনায় তিন জনকে জীবিত উদ্ধার হলেও শনিবার দুপুরে এক শিশুর ও শুক্রবার সকালে দু জনের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড।

—ইউএনবি