সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

টাঙ্গাইলে পিকআপ-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪, আহত ৬

জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের হাতিয়ায় পিকআপ-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত দুই নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন ৬ জন।

শনিবার (৩ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালীহাতির হাতিয়ায়এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। পথে হাতিয়ায় বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের থাকা এক নারীসহ তিনজন মারা যান। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা নারীসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিকআপের লোকও রয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও এক নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।