সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক :

অনাপত্তিপত্র বা এনওসি ছাড়া পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশত্যাগ বন্ধে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) কর্মীদের সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাকিস্তানের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে এ নির্দেশনা আসে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। খবরে বলা হয়, শনিবার মধ্যরাতে পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার আসাদ কাইসারের পদত্যাগের ঘোষণা ও ইমরানে খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রক্রিয়া শুরুর সময় এই নির্দেশনা দেওয়া হয়। পাকিস্তানের সব আন্তর্জাতিক বিমানবন্দরে এফআইএ’র অভিবাসন কর্মীদের সর্বোচ্চ পর্যায়ে সতর্ক রাখার পাশাপাশি এনওসি না নিয়ে দেশ ছাড়তে চাওয়া সরকারি কর্মকর্তাদের আটকে দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশনায়। একইসঙ্গে এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং বিদেশগামীদের তল্লাশি বাড়ানো হয়েছে। এফআইএ ও বিমানবন্দর কর্মকর্তারা সংবাদমাধ্যমকে বলেছেন, তারা সতর্ক থাকার নির্দেশনা পেয়েছেন। সরকারি কর্মকর্তাদের এনওসি ছাড়া দেশত্যাগের বাধা দিতে বলা হয়েছে। এছাড়া সামরিক শহর রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও খবরে বলা হয়েছে।