সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা: লক্ষ্মীপুরে জেলে-নৌপুলিশ সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় জেলে ও নৌপুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। রবিবার ভোরে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

নিহত আমীর হোসেন ভোলা সদরের কুতুবপুরা মতলব রাড়ির ছেলে।

নৌপুলিশের উপপরিদর্শক কামাল হোসেন জানান, জাটকা সংরক্ষণে মেঘনায় দুই মাস মাছ ধরা বন্ধের সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে রবিবার রাতে নৌপুলিশ নদীতে অভিযানে নামে। ভোর রাতে টহল পুলিশ ঘটনাস্থল এলাকায় পৌঁছালে ছয়টি মাছ ধরার জেলে নৌকা তাদের ঘেরাও করে ফেলে। এসময় ৬০ জনের জেলেদের একটি দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি জানান, জেলেরা পুলিশের ওপর ইট-পাটকেল (জালের কাঠি) নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে আমীর হোসেন নামে এক জেলে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে নেয়ার পথে মারা যান।

সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানায় পুলিশ।

—ইউএনবি