সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বিজয়নগরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।  সোমবার ১১ এপ্রিল রাতের শেষভাগে এর ঝড় আরম্ভ হয় এতে করে উপজেলার সিংগারবিল ইউপি ব্যতীত ৯ টি ইউনিয়নের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
গাছপালা উপড়ে, ঝড়ে বাড়িঘরে পড়ে যায়, ঘর পড়ে গাছের ডালপালা ভেঙে অনেক মানুষ আহত হয়েছে, বিদ্যুতের বেশ কিছু খুটি ভেঙে পড়ায় শেষ রাত থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এ বিষয়ে বিজয়নগর উপজেলার পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম জানান গত রাতের প্রচন্ড ঝড়ে উপজেলার বিভিন্ন জায়গায় ছোট-বড় ৩ থেকে ৪ শত গাছ ভেঙ্গে পড়েছে এসব গাছ ভেঙে বিদ্যুৎ খুঁটির উপর পড়ায় ২০ খুটি ,প্রায় ১৫০ টি বিদ্যুতের মিটার ,২০টি ট্রান্সফর্মার বিকল , প্রায় ৪৫ টি স্পটে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। তিনি আরো জানান এসব ক্ষতির কারণে আগামীকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পুরোপুরি চালু করা সম্ভব হবে ।

শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে অনেক জায়গায় ধান গাছ নিয়ে গেছে আর অনেক জায়গায় শিলাবৃষ্টিতে পাকা ধান মাটিতে পড়ে গেছে এবং ধান গাছ হয়ে গেছে মাটিতে ক্ষতিগ্রস্ত হয়।