সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সিঁধ কেটে ঘরে ঢুকে চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই

গাজীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে চালককে শ্বাসরোধে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলার বাঁশবাড়ি গ্রামের মৃত হারেছ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ জনায়, উপজেলার বাঁশবাড়ি এলাকার একটি বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা। পরে ঘর থেকে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। সকালে স্বজনরা খালি ঘরে চালকের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি করতে দেখে ফেলায় আনোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে।

—ইউএনবি