সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গাজীপুরে অটোরিকশার চাপায় স্কুলছাত্রী নিহত

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বর্মী কলেজের পাশে শ্রীপুর-বর্মী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মালিহা মমতাজ মোবিনা (৮) পাঠানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) রিপন আলী খান জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার বর্মী কলেজের পাশে শ্রীপুর-বর্মী রোড পারাপারের সময় বর্মীগামী একটি অটোরিকশা উল্টে মোবিনাকে চাপা দেয় । এতে ঘটনাস্থলে সে নিহত হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এছাড়া অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

নিহত মদিনার অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

—ইউএনবি