সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলঘর ধসে ৪ শিক্ষার্থী আহত

জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত স্কুলঘর ধসে চার শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুল (১২)। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারিভাবে পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টির টিনশেড ঘরে পড়াশোনা শুরু হয়। দীর্ঘদিন আগে স্কুলটি পাশে আধাপাকা ভবনে স্থানান্তরিত করা হয়। এরপর থেকে টিনশেডের স্কুলঘরটি পরিত্যক্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা পুরাতন স্কুলঘরের পাশ দিয়ে যাচ্ছিলো। এ সময় হঠাৎ টিনের স্কুলঘরটি ভেঙে পড়ে। এতে ৪ শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, আমি আমার মেয়েকে স্থানীয় একটি স্কুল থেকে নিতে যাচ্ছিলাম। এ সময় বিকট শব্দ পেয়ে দেখি স্কুলঘরটি ভেঙে পড়েছে। আমি দৌড়ে কাছে গিয়ে দেখি ৩ শিশু পুকুরের পানিতে পড়ে গেছে। একজন আহত হয়ে ভেতরে। পরে অন্যান্যের নিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করি।