সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলার সাতকানিয়া বান্দরবান সড়কের বাজালিয়া এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাজালিয়া বাইতুল ইজ্জত বর্ডার গার্ড বাংলাদেশ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ফরহাদ (৩২) বান্দরবান সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড বনরুপা পাড়ার আবদুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে বান্দরবানগামী যাত্রীবাহী পূর্বানী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী ফরহাদের মৃত্যু হয়। অপর আরোহী আহত হন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারে তারা কাজ করছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

—ইউএনবি