সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

করোনা আক্রান্ত ও উপসর্গে ১৪ জেলায় ৮৪ জনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনাসহ ১৪ জেলায় আরো ৮৪ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় খুলনায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জনই আক্রান্ত ছিলেন। একজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

এছাড়া, একদিনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ১৩ জন মারা গেছেন।

এদিকে, রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনই উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি দুইজন আক্রান্ত ছিলেন। এরমধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছেন।