সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

হিলি সীমান্তে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ১২টার দিকে সীমান্তের চেকপোস্টর শূন্য রেখায় বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মোকলেছুর রহমান ভারতের হিলি বিএসএফের ক্যাম্পের এএসআই বালকিশানের হাতে পাঁচ প্যাকেট মিষ্টি তুলে দেন।

পরে দুই বাহিনীর পক্ষ থেকে একে অপরের কুশল বিনিময় করেন।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মোকলেছুর রহমান জানান, সীমান্তে সোহার্দ-সম্প্রতি ও ভ্রাতত্ববোধ বজায় রেখে বিজিবি ও বিএসএফ তাদের অর্পিত দায়িত্ব পালন করতে পারে এবং দুইবাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক যেন আরও জোরদার হয় সেই লক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এসময় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

—ইউএনবি