সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রাজধানীতে মটরসাইকেল- কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩

ফাইল ছবি

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্সের সামনের রাস্তায় মটরসাইকেল ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে এক নারীসহ দু’জন প্রাণ হারান। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৮ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক ইয়াছিন গাজী।

তিনি বলেন, নিহতদের পরিপূর্ণ পরিচয় পাওয়া যায়নি।

তবে উদ্ধারকারী পুলিশ সদস্যের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, প্রাথমিকভাবে নিহতদের নাম জানা গেছে , অজুফা, এনামুল, ও অনিক।

তাদের বিস্তারিত পরিচয় পাওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদের মধ্যে অনিকের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, অসুস্থ রোগীকে দেখতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

তিনি আরও বলেন, তদন্তের পর সঠিক তথ্য বলা যাবে।

—ইউএনবি